অচিরেই পাবনায় হচ্ছে তিনটি পিসিআর ল্যাব

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:৩২

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

‘করোনার নমুনা পরীক্ষার জন্য অচিরেই পাবনায় তিনটি পিসিআর মেশিন স্থাপন করা হবে। সরকারি অর্থায়নে একটি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের অর্থায়নে আরো দুটি মেশিন বসানোর পরিকল্পনা এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।’ পাবনা জেলায় করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে সার্বিক বিষয়ে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা এসব কথা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।