মোঃ আক্তারুজ্জামান
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরের পরিচালক মোঃ আক্তারুজ্জামান (৫৫) গত ২ জানুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ হতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। তিনি স্ত্রী এবং এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মো. আক্কাস আলী শেখ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধের সংগঠক, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আক্কাস আলী শেখ (৯০) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোরে নেত্রকোনায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি এক স্ত্রী, ৩ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে যান।
কে এম নজির হোসেন
চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক, উপজেলার চড়ইকোল গ্রামের মৃত শুটকা মোল্লার ছেলে পৌর শহরের কর্মকারপাড়ার বাসিন্দা আলহাজ্ব কে এম নজির হোসেন (৭০) বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদ আছর চাটমোহর শাহী মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
