বিচারপতি মোহাম্মদ আনসার আলী
ভাষা সৈনিক বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (৫ জুলাই)। এ উপলক্ষ্যে ঢাকার বনানীতে মরহুমের কবরস্থান প্রাঙ্গণে এবং নওগাঁয় তার গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, আলোচনা সভা, কোরানখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আনসার আলী ছাত্রাবস্থায় মহান ভাষা আন্দোলন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দেন। ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০১ সালে তাকে মরণোত্তর ‘মাতৃভাষা পদক’ দেওয়া হয়। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি সারাজীবন কাজ করে গেছেন। বর্তমানে মরহুমের কনিষ্ঠ পুত্র বিচারপতি আহমেদ সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
