মোছা. হাজেরা বেগম
বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক পৌর বিএনপি সভাপতি মো. আদম আলীর সহধর্মিণী মোছা. হাজেরা বেগম (বয়স ৬৩) গতকাল রাত ১২টা ১৫ মিনিটে নাগেশ্বরীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার নাগেশ্বরীর মালভাঙ্গা পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন বর্তমান পৌর মেয়র মো.আব্দুর রহমান, নেওয়াশী ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ বিপুল সংখ্যক লোক। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নাগেশ্বরী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার ও নাগেশ্বরী উপজেলার বিএনপির সাবেক সভাপতি মো. আলি আজগার।
রহিমা বেগম
ফরিদপুরের মধুখালী থেকে প্রকাশিত ‘দৈনিক কালের খেয়া’ পত্রিকার সম্পাদক উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের বাসিন্দা মো. মতিয়ার মিঞার মাতা ও মেগচামী গ্রামের মৃত আবুল হোসেন মিঞার স্ত্রী রহিমা বেগম (৮৭) গত শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার সকাল ৯টায় মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে মেগচামী মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হয়।
