করোনার এই কঠিন সময়ে মুক্তিযোদ্ধারা আজ জীবনযুদ্ধে পর্যুদস্ত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে দিশেহারা। আয়হীন বার্ধ্যকের জীবন খুবই কষ্টকর। এই মুহূর্তে জাতির এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জীবনের সুরক্ষার জন্য এককালীন ১৫ লাখ টাকা প্রদান অথবা মাসিক ২০ হাজার টাকা সম্মানী বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছি।
অনু ইসলাম
মুজিবনগর সরকারের গেজেটের কর্মকর্তা,
দারুস সালাম টাওয়ার, ঢাকা ১২১৬
