গাজীপুরে ‘স্বাস্থ্যসম্মত জীবন ও পরিবেশ’ বিষয়ক কর্মশালা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০৫

গাজীপুরে লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন-এর আওতায় ‘স্বাস্থ্যসম্মত জীবন ও পরিবেশ’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম প্রমুখ।