‘বিপন্ন পরিবেশ-বিবর্ণ সাভার’— এই শ্লোগানকে সামনে রেখে সাভারে পরিবেশ দূষণ প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এডাব-ঢাকা জেলা শাখা, নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ, সাভার এনজিও সমন্বয় পরিষদ ও সাভার নাগরিক কমিটির যৌথ উদ্যোগে ভার্ক কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এডাব-ঢাকা জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক)- সাভারের সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন এডাবের পরিচালক এ.কে.এম. জসীমউদ্দিন, সাস-এর নির্বাহী পরিচালক হামিদা বেগম প্রমুখ।
