আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
গতকাল শনিবার সকাল ১০টায় এবং বেলা ২টায় দুই দফায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর আড়াইহাজার জোনাল অফিসের বোর্ড সভা কক্ষে বিদ্যমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলা-চালু রাখা প্রসঙ্গে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে, বিদ্যুত্কর্মীর নিরাপত্তা নিয়ে জুম কনফারেন্সের আয়োজন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.)। উপস্থিত ছিলেন আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন এবং সব কর্মকর্তা ও কর্মচারী। সভায় বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে সকল প্রকার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে দ্রুত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
