মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র নামেই পরিচিত। ট্রাম্প সাম্রাজ্যের ব্যবসার একটা বড় অংশ তিনিই সামলান। সেইট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলি গালফয়েলও করোনায় আক্রান্ত হয়েছেন। অর্থাত্ করোনাকে গুরুত্ব না দেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সংসারেই ঢুকে পড়েছে করোনা। কারণ প্রেসিডেন্ট পরিবারের একজন সদস্যের মতোই সেখানে অনায়াসে যাতায়াত করেন কিম্বারলি। তিনি প্রেসিডেন্টের বিভিন্ন সফরেও সফরসঙ্গী হিসাবে হাজির থাকেন। অর্থাত্ গোটা পরিবারের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তার করোনা আক্রান্তের ঘটনা। কিম্বারলিকে ইতিমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আইসোলেশনে গেছেন ট্রাম্পের পুত্রও।
জানা গেছে, করোনার খবর ধরা পড়ার আগে স্বাধীনতা দিবস অনুষ্ঠান উপলক্ষে মাউন্ট রাশমোরেও তিনি ছিলেন। তবে তিনিট্রাম্পের সংস্পর্শে যাননি বলে হোয়াইট হাউস জানিয়েছে। এও জানানো হয়েছে যে কিম্বারলি এদিন প্রেসিডেন্টের অফিসিয়াল বিমান এয়ার ফোর্স ওয়ানেও চড়েননি।
কিম্বারলি করোনা পজিটিভ হওয়ার পর তার সব সফর বাতিল করেছেন। আর তার সঙ্গে সফর বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও। তিনিও ১৪ দিন আইসোলেশনে থাকবেন। তবে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন। সতর্কতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পসহ তার খুব কাছাকাছি যারা এসেছিলেন, তাদের করোনার টেস্ট করানো হবে। প্রেসিডেন্টের খুব কাছাকাছি যাওয়া কিম্বার্লি করোনায় সংক্রমিত হওয়া ব্যক্তি হিসেবে তৃতীয়। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের খাবার সরবরাহকারী এক ব্যক্তির করোনা ধরা পড়েছিল। এ ছাড়া ট্রাম্পের কাছাকাছি থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত মে মাসে করোনায় সংক্রমিত হয়েছিলেন।
