কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:৫২

বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শেখ আশরাফ আলী ওরফে আহসান উল্লাহ (৬৯) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী থাকা অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। মৃত শেখ আশরাফ নড়াইলের নড়াগাতী থানার দুলালগাতী গ্রামের মৃত আলাল উদ্দিন শেখের ছেলে।