রাণীশংকৈলে নতুন করে ২ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০০:০৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নতুন করে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আক্রান্তরা হলেন-পৌর শহরের চাঁদনী এলাকার বিজয় মাস্টারের স্ত্রী ছায়া রাণী পাল (৫৪) ও লেহেম্বা গ্রামের নরেন্দ্রনাথের ছেলে অবেন্দ্রনাথ (৪৮)। তাদেরকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন ও মৃত্যু হয়েছে ১ জনের।

ইত্তেফাক/এএএম