গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিসেম্বর মাসের বিভাগীয় সমন্বয় সভা আড়াইহাজার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলার বীজ প্রত্যায়ন কর্মকর্তা মোফাজ্জল করিম, অতিরিক্ত উপপরিচালক মুরাদুল হাসান, আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির, সদর উপজেলার কৃষি অফিসার আঃ গাফ্ফার, সোনারগাঁও কৃষি অফিসার আশেক পারভেজ, রূপগঞ্জের কৃষি অফিসার তাজুল ইসলাম ও বন্দর উপজেলার কৃষি অফিসার সরোয়ার ইমরান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার কৃষি বিভাগের ৫০ কর্মকর্তা অংশ নেন। সভায় কৃষি বিভাগকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রদক্ষেপ নেওয়া হয়।
