ফ্লোরিডাতেই আক্রান্ত সাড়ে ১১ হাজার

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০০:০১

যুক্তরাষ্ট্রে শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ হাজার ৪৮৩ জন। এর আগের দিন ছিল ৫৫ হাজার ৪০৫ জন। শুক্রবার কেবল ফ্লোরিডাতেই সংক্রমিত মানুষের সংখ্যা ছিল ১১ হাজার ৪৫৮ জন। এটা রেকর্ড সংক্রমণ এই রাজ্যে। এখানে নমুন পরীক্ষার ১৪ দশমিক ৮ ভাগই করোনা রোগী পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৫ শতাংশের উপরে হলেই উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।