শিবালয়ে বিএনপির ৩৪ নেতাকর্মীর জামিন মঞ্জুর

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০৯

বিএনপির সমাবেশে যাওয়ার পথে সিংগাইর থানার গোবিন্দল নতুন বাজার মোড়ে বাসসহ আটক শিবালয় উপজেলার ৩৪ নেতাকর্মীর জামিন হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এ জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, গত ৬ নভেম্বর ঢাকার শাহবাগে বিএনপি তথা ঐক্যফ্রন্টের সমাবেশে যাওয়ার পথে সিংগাইরে নেতাকর্মীদের আটক করা হয়। এদের মধ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেনসহ ৩৪ জনকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১১ নভেম্বর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। আটককৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।