প্রাচীনকালে প্রযুক্তির ব্যাপক ব্যবহার ছিল না

আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৯:২৮

বিজ্ঞান

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

আমাদের জীবনে প্রযুক্তি

 

১.প্রযুক্তি কী? প্রযুক্তি আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে তা ৫টি বাক্যে লেখ।   

উত্তর : পরিবেশ নিয়ন্ত্রণে ও সমস্যা সমাধানে মানুষ যেসব যন্ত্রপাতি বা হাতিয়ার উদ্ভাবন ও ব্যবহার করে তা হচ্ছে প্রযুক্তি।

আমাদের জীবনে প্রযুক্তির প্রভাব—

১. কৃষিকাজে ট্রাক্টর, ফসল কাটার যন্ত্র, মোটর চালিত সেচ ইত্যাদি ব্যবহারের কারণে ফসল উত্পাদন বহুগুণ বেড়েছে এবং জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নতমানের ফসল, ফল ও পশুসম্পদ সৃৃষ্টি করা সহজ হয়েছে।

২.জৈব সার ও পরিমিত রাসায়নিক সারের ব্যবহারে জমির উর্বরতা বৃদ্ধি পায়।

৩.কম্পিউটার ও ইন্টারনেট আবিষ্কারের ফলে শিক্ষার্থীরা পড়াশোনা সংক্রান্ত যেকোনো তথ্য খুব সহজেই  খোঁজে পাচ্ছে।

৪.চিকিত্সায় প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিত্সা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে।

৫.টেলিফোন, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক, টুইটার ইত্যাদি) কল্যাণে মানুষের যোগাযোগ ব্যবস্থায় এসেছে অভূতপূর্ব পরিবর্তন।

২.আমরা জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ঘটাই। এই ব্যবহারিক প্রয়োগকে কী বলে? জীবনের মানোন্নয়নে এটি কী উদ্ভাবন করে? এটি ব্যবহারের তিনটি ক্ষেত্র উল্লেখ কর।

উত্তর : আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের যে ব্যবহারিক প্রয়োগ ঘটাই তা হলো প্রযুক্তি।

প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে।

প্রযুক্তি ব্যবহারের তিনটি ক্ষেত্র হলো—

১. শিক্ষা,

২. চিকিত্সা, এবং

৩. যোগাযোগ।

৮.প্রাচীনকালে প্রযুক্তির ব্যাপক ব্যবহার ছিল না, তারাই প্রযুক্তির উদ্ভাবন করেছিল। তাদের উদ্ভাবিত ৪টি প্রযুক্তির উদাহরণ দাও। তাদের পরবর্তী শিল্প প্রযুক্তির নাম লেখ।      উত্তর : প্রাচীনকালের মানুষের উদ্ভাবিত ৪টি প্রযুক্তির উদাহরণ নিম্নরূপ—

১. হাতিয়ার; ২. আগুন; ৩. চাকা; ৪. ধাতব যন্ত্রপাতি। প্রাচীন প্রযুক্তির পর আঠারো শতকের শিল্পপ্রযুক্তির উন্নয়ন ঘটেছে।

যেমন— কৃষি, শিল্পকারখানা ও পরিবহন।