দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা কক

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:১৭

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন কুইন্টন ডি কক। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান জিতেছেন আরো দুটি পুরস্কার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও ক্রিকেটারদের চোখে সেরা ক্রিকেটার। এই নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরা ক্রিকেটার হলেন তিনি। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন লরা উলভার্ট। ২১ বছর বয়সি এই ব্যাটারও পেয়েছেন মোট তিনটি স্বীকৃতি। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল ভার্চুয়াল। ২০১৯-২০ মৌসুমের সেরাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে শনিবার রাতে। রাতটি স্মরণীয় হয়ে থাকবে লুঙ্গি এনগিদির জন্যও। বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের জোড়া খেতাব জিতেছেন এই পেসার। সেরা নতুন মুখ মনোনীত হয়েছেন ফাস্ট বোলার আনরিক নরকিয়া। সমর্থকদের ভোটে প্রিয় ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডেভিড মিলার।