সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
পাকার আগেই গ্রাম হয়ে তাল এখন শহরের অলিগলিতে মিলছে। তালের শাঁস খাওয়ার এখনই সময়। গরমে একটু স্বস্তি পেতে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মধুমাসের এই ফল। সৈয়দপুরে কাঁচা তাল নিয়ে বসেছেন বিক্রেতারা। বগুড়াসহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা কচি তাল খুচরা বিক্রি করছেন। এই তাল বিক্রি করে জীবিকা নির্বাহ করছে অনেক মানুষ। সব শ্রেণি-পেশার মানুষ এই মৌসুমি ফল কিনতে ভিড় করছে। তালে রয়েছে প্রতি ১০০ গ্রামে ০.৮ গ্রাম খাদ্যোপযোগী খনিজ পদার্থ, ২০.৭ গ্রাম শর্করা, ০.৮ গ্রাম আমিষ, ০.৫ গ্রাম আঁশ। পানির অভাব পূরণ করতে এর মধ্যে আছে ৭৭.৫ ভাগ জলীয় অংশ। ০.৫ গ্রাম খাদ্য আঁশ থাকায় এটি হজমে সহায়ক।
