জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় রবিবার র্যাব সদস্যরা ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহামেনুর রশিদ জানান, পিকআপে নিয়ে যাওয়া প্লাস্টিকের খালি ড্রামের মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ফেনসিডিল বহন করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সদর উপজেলার হিচমী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পিকআপ থেকে ঐ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম ও সুজন সরকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
