কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে নতুন করে নমুনা পরীক্ষায় তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা, একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একজন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ জনে। তাদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন তিন জন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি খালেদা খাতুন রেখা শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
