বেড়েছে গরু চুরি
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
কোরবানির ঈদকে সামনে রেখে লোহাগাড়ায় গরু চুরির তত্পরতা বেড়েছে। এদিকে চুরি বন্ধে শনিবার রাত থেকে উপজেলার চুনতি ডেপুটিপাড়া ও কুমুদিয়াপাড়ায় জনসাধারণের উদ্যোগে পাহারা বসানো হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা পাহারা দিচ্ছেন।
চুনতি সমাজ কল্যাণ পরিষদের সদস্য সৈয়দ উদ্দিন ছিদ্দিকী জানান, কোরবানির ঈদ আসলে এলাকায় গরু চুরির তত্পরতা বেড়ে যায়। তাই এলাকাবাসী নিজ উদ্যোগে গরু চুরি বন্ধে রাতে পাহারার ব্যবস্থা করে।
স্থানীয় মো. হাসান জানান, এলাকায় গরু চুরি বন্ধে চুনতি ডেপুটিপাড়া ও চুনতি কুমুদিয়াপাড়ার জনসাধারণের সিদ্ধান্ত অনুযায়ী পাহারার ব্যবস্থা করা হয়েছে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর জানান, পুলিশ এলাকাবাসীর মধ্যে যারা পাহারা দিচ্ছে তাদের নিয়মিত দেখাশুনা ও খবর রাখছে।
