তিস্তার পানি কমলেও দুর্ভোগে বানভাসি মানুষ

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৪

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাটে তিস্তা নদীর পানি কমলেও কমেনি বানভাসি মানুষের দুর্ভোগ। তিস্তার পানি এখনো বিপত্সীমার ২৩ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত তিন দিনে ভারি বৃষ্টিতে তিস্তা নদী তিরবর্তী ও চর অঞ্চলসহ বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ঐসব এলাকার লোক জন পানিবন্দি হয়ে পড়েছেন। রবিবার পর্যন্ত তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ০৯ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ী ঢলে তলিয়ে গেছে আমন ধান, সবজি খেত ও জমির বীজতলা। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হোসেন বলেন, পানিবন্দি এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করা হবে