ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছেন রাঙ্গামাটির চাইথোয়াইঅং মারমা। এরপর থেকেই কষ্ট পিছু ছাড়েনি তার। পড়াশোনার সুযোগ হয় নি। তাই চাকরিও জোটেনি; কিন্তু স্বপ্ন তার অনেক বড়। কোনো উপায় না পেয়ে একটি মুরগির খামার দিয়ে ব্যবসা শুরু করলেন। বড় পুুঁজির অভাবে ভালো করতে পারছিলেন না; কিন্তু ওয়ালটনের একটি ফ্রিজ কিনে বদলে গেল ঐ মারমা যুবকের ভাগ্য। ওয়ালটনের কল্যাণে তিনি এখন মিলিয়নিয়ার, পেয়েছেন ১০ লাখ টাকা। যা দিয়ে ব্যবসা আরো বড় করবেন। কিছু টাকা জমিয়ে রাখবেন তার দুই মেয়ের জন্য। গত শনিবার চট্টগ্রামের রাউজান ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে চাইথোয়াইঅংয়ের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ওয়ালটনের এরিয়া ম্যানেজার আরিফ মঈনুদ্দীন, রাউজান প্লাজা ম্যানেজার খলিলুর রহমান এবং রাঙ্গামাটি প্লাজা ম্যানেজার তায়্যেবুর রহমান প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি
