ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন ‘উইজডেন’-এর গবেষণায় একুশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। কোভিড ১৯-এর এ দুঃসময়ে এটি অত্যন্ত বড়ো সুখবর। এটি আমাদের জন্য অনেক বড়ো অর্জন। সাকিবের এ অর্জনের মধ্যে দিয়ে বিশ্বক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হলো।
—জাহিদ আহসান রাসেল
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ৫ জুলাই ২০২০)
