রঙ্গরস

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৫০

বাবা : তুমি কি রাতে প্রার্থনা কর?

ছেলে : হ্যাঁ

বাবা : দিনে কর না?

ছেলে : না

বাবা : কেন?

ছেলে : দিনে অত ভয় লাগে না।

 

 

স্ত্রী : আমার স্বামী নিজেকে সব সময় একজন গাধা মনে করে।

সাইকিয়াট্রিস্ট : হুম এটা সারানো সম্ভব তবে খুব ব্যয়বহুল ট্রিটমেন্ট।

স্ত্রী : টাকার জন্য ভাববেন না। ও একজন মিলিওনিয়ার।

সাইকিয়াট্রিস্ট : সেক্ষেত্রে উনার মানুষ হওয়ার দরকার কী? গাধাই থাকুন না।