বালির ব্যবসায়ে সাধারণ মানুষের দুর্ভোগ

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৫৫

নরসিংদী জেলা শহরের গা ঘেঁষে যাওয়া মেঘনা (শাখা) নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বালির ব্যবসায়। ট্রলারে আসা বালি ড্রেজার ও পাইপের মাধ্যমে মেঘনা নদী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নিয়ে ফেলা হচ্ছে। সেখান থেকে বিক্রি হয়ে ট্রাকের মাধ্যমে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু ড্রেজারের পাইপগুলো গিয়েছে আবাসিক এলাকার মধ্য দিয়ে। যেখানে প্রায়ই পাইপগুলো ছিদ্র হয়ে বালিতে ভরে যাচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ি। এমনকি একটি গলি রাস্তা (৬ ফুটের) দিয়ে গিয়েছে চার-পাঁচটি লোহার মোটা পাইপ। যার ফলে ঐ রাস্তা দিয়ে মানুষের চলাচলই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং রিকশাা কিংবা অন্য কোনো বাহন চলাচল না করতে পারায় দৈনন্দিন বাজারসহ যে কোনো ভারী জিনিস বহন করে নিয়ে যেতে হচ্ছে বহুদূর। তাছাড়া বালি পরিবহনেও মানা হচ্ছে না নিয়ম। বালির ট্রাকগুলো দিনের বেলা চলাচলসহ বালি না-ঢেকে পরিবহন করায় রাস্তায় বালি পড়ে সৌন্দর্য নষ্ট হওয়াসহ বায়ু দূষিত হচ্ছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তানভীর হাসান সবুজ

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয়