বরিশাল অফিস
করোনা প্রেক্ষাপটে বরিশালের থানাগুলোতে পুলিশি সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতনরা গতকাল রবিবার সকালে বিশেষ সভা করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানায় সভায় বক্তৃতাকালে বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বলেন, জনগণের পুলিশ হতে হলে পুলিশকে সব ধরনের দুর্নীতিমুক্ত হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। পুলিশকে হতে হবে মাদকমুক্ত।
তিনি জানান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশক্রমে তার অধীন থানাগুলোতে করোনা প্রেক্ষাপটে মানুষের ভোগান্তি লাঘবে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় থানায় কর্মরতদের করণীয় বিষয়ে নানান পরামর্শ প্রদান করা হয়। তিনি আরো জানান, বিট পুলিশিং ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ বলেন, কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল হালিম, থানার অফিসার ইনচার্জ মো. আজিমুল করিম, ওসি (অপারেশন) হিরন্ময় সরকার, ওসি (তদন্ত) মো. সগির হোসেনসহ অন্য পুলিশ সদস্যরা
