গাজীপুর প্রতিনিধি
রবিবার গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকার একটি বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিক্ষার্থীসহ ৩ তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃতরা হলো : কোনাবাড়ি পূর্ব পাড়ার কিতাব আলীর ছেলে স্বাধীন (১৭), কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৮) ও শহিদুল ইসলামের ছেলে রবিন (১৮)। জানা গেছে, বিলের যেখানে তিন তরুণ ডুবে যায় ঐ স্থান থেকে ৫০-৬০ ফুট গর্ত করে তোলা মাটি ইট ভাটায় বিক্রি করা হয়েছে। বর্ষায় তুরাগ নদী ও বিলের পানি একাকার হয়ে গেছে। স্রোতের টানে গভীর গর্তে ডুবে তাদের মৃতু্যূ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
