সিরাজগঞ্জ প্রতিনিধি
রবিবার সকালে সিরাজগঞ্জ এস এস রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদ্যপ্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপির বিদেহী আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মহিলা এমপি সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে মরহুমের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক উল্লেখ্য করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ফায়ার ব্রিগেড মসজিদের পেশ ইমাম মাও. মো. সাইদুল ইসলাম।
