বিধান চন্দ্র মৈত্র
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অব.), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সাবেক উপজেলা সভাপতি বিধান চন্দ্র মৈত্র (৬৩) গতকাল রবিবার ভোরে বরিশাল শেবাচিমে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। দুপুরে কুড়িয়ানা গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম ও শিক্ষক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
শ্রীমত্ ভক্তিচারু স্বামী গুরুমহারাজ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের কৃতি সন্তান ইসকন বর্তমান আর্চাযবৃন্দের অন্যতম শ্রীমত্ ভক্তিচারু স্বামী গুরুমহারাজ শনিবার সন্ধ্যায় পরলোকগমন করেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তার পরলোকগমনে কুটি ইউপি চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান স্বপন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, ইসকন কুটি প্রচার কেন্দ্র, গৌর গৌবিন্দ প্রেম সেবাকুঞ্জ, কসবা হিন্দু সত্কার সংগঠনের সভাপতি বাপ্পী সাহা ও সাধারণ সম্পাদক দীপ সাহা গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
মো. শাহজাহান
মীর্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নুর বড় ভাই অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. শাহজাহান (৬৭) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকালে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুর রশিদ তালুকদার
পিরোজপুরের কাউখালী উপজেলার জাতীয় পার্টি-জেপির দাশেরকাঠী ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ তালুকদার (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। শুক্রবার সকালে দাশেরকাঠী গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এই রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকালে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আনোয়ার হোসেন মঞ্জুর
শোক প্রকাশ
জাতীয় পার্টি-জেপি নেতা আব্দুর রশিদ তালুকদারের মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু শোক প্রকাশ করেছেন।
