ইত্তেফাক রিপোর্ট
শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারেক মো. আরিফুল ইসলাম ১৭তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে বাংলাদেশের কলকাতা মিশনে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রিয়াজ হামিদুল্লাহ। তারেক মো. আরিফুল ইসলাম তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
