কোরবানির ঈদ সামনে রেখে হাটগুলোতে দেশি গরু ও ষাঁড় উঠতে শুরু করেছে। মৌসুমি ব্যবসায়ীরা আগেভাগে এসব হাট থেকে গরু কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। তবে এসব হাটে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। যদিও হাটের মালিকরা মাইকিং করে লোকজনকে সচেতন করার চেষ্টা করছেন। ছবিটি গতকাল রাজশাহী সিটি পশুর হাট থেকে তোলা —আজাহার উদ্দিন