জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার সংগঠনসমূহের অফিসরুম সরিয়ে মেডিক্যাল সেন্টার সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। রবিবার এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজ দ্রুত শেষ করে বর্তমান মেডিক্যাল সেন্টারটির পাশে অবস্থিত প্রশাসনিক অফিস নতুন ভবনে স্থানান্তর করে সেখানে মেডিক্যাল সেন্টার সম্প্রসারিত করা যেতে পারে অথবা বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের বিভাগসমূহ নতুন ভবনে স্থানান্তর করে সেখানে মেডিক্যাল সেন্টারটি স্থানান্তর করা যেতে পারে।
যৌথ বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সায়েন্স ফিকশন সোসাইটি, উদীচী-জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, মুক্তমঞ্চ পরিষদ-জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ও জবি রেঞ্জার ইউনিট।
