নতুন গ্লোবাল আরএন্ডডি কেন্দ্র শুরু করল এইচএমডি গ্লোবাল

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:০৩

জনপ্রিয় মুঠোফোন ব্র্যান্ড ‘নোকিয়া’র নির্মাণক প্রতিষ্ঠান এইচ এম ডি গ্লোবাল ঘোষণা করেছে তারা ফিনল্যান্ডের ট্যাম্পেরে সুপরিচিত টেক ল্যাব ভ্যালোনাল্যা বসকে ব্যবসায় যুক্ত করেছে। ভ্যালোনাল্যা বসের সাথে নোকিয়া পণ্য উন্নতিকরন প্রক্রিয়া চালানোর উদ্দেশ্যে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ চাল ুকরবে । যা নোকিয়ার গ্রাহকদের সুরক্ষিত এবং নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। ভ্যালনাল্যাবসে তৈরিকৃত সফটওয়্যারটির দক্ষতা এবং সাইবার সিকিউরিটির সংমিশ্রণ নোকিয়া মোবাইল ফোনকে আরও নির্ভরযোগ্য করে তুলবে। মার্চ মাসে এইচএমডি গ্লোবাল ডাটা  রোমিং পরিসেবা ও কানেক্ট সেবা চালু করেছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে গ্রাহককে ঝামেলামুক্ত ডাটা সিম ব্যবহারের সুবিধা এনে দেওয়া সম্ভব হয়েছে। সামনের কয়েকমাস এই সেব বিস্তারের পাশাপাশি রিমোট ডিভাইস লকিংসহ আরো নতুন নতুন বিষয়গুলো নিয়ে কাজ শুরু করবে।