ঢাকায় আবার শুরু হলো পাঠাও কার সার্ভিস!

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:০৪

কোভিড-১৯ পরিস্থিতিতে ৩ মাস বন্ধ থাকার পর প্রায় ২০০০ সংখ্যক বিআরটিএ তালিকাভুক্ত গাড়ি নিয়ে আনুষ্ঠানিকভাবে পাঠাও কার ঢাকাতে আবার যাত্রা শুরু করেছে। ইউজার এবং ড্রাইভারদের জন্য সবচেয়ে নিরাপদ এবং সেরা সার্ভিস  নিশ্চিত করাই পাঠাও এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার প্রেক্ষিতে পাঠাও অনেকগুলো পদক্ষেপগুলো গ্রহণ করেছে

ইউজার এবং ড্রাইভারদের স্বাস্থ্য, সুরক্ষা এবং হাইজিন নিশ্চিত করার লক্ষ্যে সেইফটি ফিচার, ট্রেইনিং এবং কিটস এর ব্যবস্থা করা হয়েছে। পাঠাও কার- সার্ভিসকে আরো সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য ভাড়া হ্রাস করা হয়েছে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহার করলে রয়েছে আকর্ষণীয় সব অফার। ড্রাইভারদের সর্বাধিক আয় নিশ্চিত করার লক্ষ্যে ড্রাইভারদের কমিশন ৯০% এ বৃদ্ধি করা হয়েছে।