সুনামগঞ্জে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মোহাম্মদ শরীফুল ইসলাম

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:১৯

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে জেলাপর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি মোহাম্মদ শরীফুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ ছাড়াও সম্মাননা হিসেবে মনোনীত উক্ত কর্মকর্তাকে ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ আদনান প্রমুখ।