দেবীগঞ্জে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:২০

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

দেবীগঞ্জের ময়নামতি বন বাগানকে (চর) নদীভাঙন থেকে রক্ষা করতে এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে বাঁধ নির্মাণ করার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ‘ক্লিন দেবীগঞ্জ’ নামে একটি সংগঠন দেবীগঞ্জ বিজয় চত্বর মোড়ে এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাদিক সাহারিয়ার সম্পদ ও সাধারণ সম্পাদক হাসনাইন আবেশ। পরে দেবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে  রেলমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।