মাস্ক হোক বাধ্যতামূলক

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:২৮

প্রায় দেড় লাখ ছুঁইছুঁই কোভিড১৯ আক্রান্তের দেশে হাটে-বাজারে গেলে মনে হয় দেশটা আগের মতোই আছে। কিন্তু প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। মাঝে মাঝে ইলেকট্রনিক মিডিয়ায় দেখা যায় হাট-বাজারে ক্যামেরার সামনে মাস্ক মহড়া! কেউ পকেট থেকে বের করে কেউবা বলে ভুলে বাসায় ফেলে এসেছি আর কেউ তো নিজের পোশাকটাকেই মাস্ক বানিয়ে নেয়। ক্যামেরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেই সেই। ন্যূনতম মাস্কটাও যদি আমরা অবহেলায় এড়িয়ে যাই—এর মাসুল দিতে হবে আমাদেরই। মাস্ক পরিধান বাধ্যতামূলক না করলে এ অবস্থার উন্নতি হবে না।

আবু জাফর

শিক্ষার্থী, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়