চট্টগ্রামে আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকাল

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:৪৬

চট্টগ্রাম অফিস

নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) আর নেই। গতকাল সোমবার বিকাল ৫টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা নঈমীর ইন্তেকালের খবরে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে।

গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, নঈমী হুজুরের রক্তচাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গতকাল দেওয়া শোকবার্তাসমূহে ওলামাবৃন্দ বলেন,  আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের মূলধারার প্রচার প্রসারে ও দিনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে সুন্নি জনতা এক জন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন।