সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে কভিড-১৯ ইউনিটে কর্মরত সিনিয়র স্টাফ নার্স (নার্সিং কর্মকর্তা) নাসিমা পারভীন সোমবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক নেহারী রাণী দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসিমা করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে নার্সিং কর্মকর্তা নাসিমা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
দুপুরে নগরীর মানিকপীর টিলার কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইত্তেফাক/এমআর
