ব্যাবসায়িক দ্বন্দ্বেই খুন হন হেকমত আলী

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:২৫

সিদ্ধিরগঞ্জে সংবাদ সম্মেলনে পিবিআই

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার মোটরসাইকেল যন্ত্রাংশের ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নিতেই ব্যবসায়ী হেকমত আলীকে হত্যা করে রফিকুল ইসলাম সবুজ। গতকাল সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে পুলিশ সুপার এ আর এম আলিফ এক সংবাদ সম্মেলনে  এ তথ্য জানান। গত ২ জুলাই রূপগঞ্জ উপজেলার কোষাবো এলাকার একটি মাছের খামার থেকে ড্রামে সিমেন্টের ঢালাই দেওয়া অবস্থায় তিন মাস পর হেকমত আলীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আসামী রফিকুল ইসলাম সবুজ হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে এবং এ হত্যাকাণ্ড একাই ঘটিয়েছে বলে স্বীকারোক্তি প্রদান করে। সবুজের স্বীকারোক্তি অনুযায়ী ব্যবসায়ের মালিকানা সংক্রান্ত বিরোধের জের ধরেই হেকমত আলীকে হত্যা করে সবুজ।