কবি সালেহা হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

কবি, ঔপন্যাসিক, ছড়াকার, শিশুতোষ সাহিত্যিক ও ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সালেহা হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী। ২০০৯ সালের ৭ জুলাই কবি সালেহা হোসেন গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এবার তার বাসায় দোয়া মাহফিল হবে না। পরিবার ও আত্মীয়স্বজন নিজ নিজ অবস্থানে থেকে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করবেন। শাহ্ মোয়াজ্জেম হোসেন ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।