জেন্ডার রোডম্যাপ অনুমোদন দিল শ্রম মন্ত্রণালয়

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:২৬

জেন্ডার রোডম্যাপ প্রণয়ন করেছে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। গত রবিবার অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় এই রোডম্যাপের চূড়ান্ত অনুমোদন দেন। কর্মক্ষেত্রে জেন্ডারবিষয়ক সচেতনতা বৃদ্ধি, জেন্ডারভিত্তিক সহিংসতা রোধ এবং নারীর ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডিআইএফইকে একটি জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ১০ বছর মেয়াদি এই রোডম্যাপ প্রণয়ন করা হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আরএমজি প্রকল্প উক্ত রোডম্যাপ প্রণয়নে কারিগরি সহায়তা প্রদান করেছে। এ বিষয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে শিবনাথ রায় জেন্ডার রোডম্যাপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার প্রতি আহ্বান জানান।