অটো রাইস মিলের আড়ালে নকল সিগারেটের কারখানা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:২৬

টাঙ্গাইলের কালিহাতি থানার কামার্থি এলাকায় শাকিল অটো রাইস মিলের ব্যানারে গড়েওঠা গোপন সিগারেট কারখানা থেকে বিপুল পরিমাণ সিগারেট সামগ্রীর সন্ধান পেয়েছে ভ্যাট বিভাগ। গত মার্চে অভিযান পরিচালনা করার পর ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সম্প্রতি কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। এতে কারখানার মালিক ও এশিয়ান টোব্যাকোর স্বত্বাধিকারী আসাদুজ্জামানের সম্পৃক্ততা পাওয়া যায়। অটো রাইস মিলের আড়ালে ভ্যাট নিবন্ধন ছাড়া অবৈধ ও নকল সিগারেট তৈরির অভিযুক্তের বিরুদ্ধে ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ গতকাল ফৌজদারি মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই কারখানাটি ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট নকল করে বিপণন করেছে বলেও প্রমাণ মিলেছে।