যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ আট জনের মৃত্যুর আশঙ্কা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:৪৫

যুক্তরাষ্ট্রের দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে অন্তত আট জন মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার উত্তরাঞ্চলের ইডাহো অঙ্গরাজ্যে বিমান দুটির মুখোমুখি সংঘর্ষের পর সেখানকার একটি লেকের ওপর ভেঙে পড়েছে। দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপর ছয় জনের দেহ পাওয়া যায়নি। যদিও ঐ দুর্ঘটনায় বাকি ছয় জনেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মাটি থেকে তখন প্রায় ৮০০ ফুট ওপরে বেশ গতিতেই উড়ছিল বিমান দুটি। শেষ মুহূর্তে বিমান দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। —সিএনএন