মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা র্যাপার কানইয়ে ওয়েস্টের

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:৪৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে প্রায় চার মাস। রিপাবলিকান প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে তৃতীয় পক্ষ হয়ে লড়াইয়ের ঘোষণা দিলেন মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্ট। টুইট করে তিনি জানান, ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়বেন। দেশের স্বাধীনতা দিবসে এই ঘোষণা করে দেশবাসীকে চমকে দিয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ২১ বারের গ্র্যামিজয়ী এই শিল্পী। তিনি যে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন টুইটে সেই কথা লেখার আগে ওয়েস্ট লিখেছেন, যে আমেরিকার প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছিল, ঈশ্বরের ওপর ভরসা রেখে তা অনুভব করার সময় এসেছে। সময় এসেছে আমাদের স্বপ্নগুলোকে এক করে ভবিষ্যত্ গড়ার। এরপরই তিনি লেখেন, আমি এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব! —বিবিসি