যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, আট জনের মৃত্যুর আশঙ্কা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:৫০

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা ফ্লোরিডাতে এমন এক বিরল জাতের অ্যামিবা খুঁজে পেয়েছেন যেগুলো মানুষের মাথায় ঢুকে মগজ খেয়ে ফেলে। ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ বলছে, ইতিমধ্যে এক ব্যক্তি ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এই এককোষী প্রাণীর সংস্পর্শে এসেছেন। —খবর বিবিসির

আণুবীক্ষণিক এককোষী এই অ্যামিবা মগজে সংক্রমণ ঘটিয়ে থাকে এবং এটা সাধারণত প্রাণঘাতী হয়। গরম মিষ্টি পানিতে বাস এই অ্যামিবা নাকের ভেতর দিয়ে মানুষের দেহে ঢোকে। তবে এটা একজন থেকে আরেক জনের দেহে ছড়ায় না বলে কর্মকর্তারা বলছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে সংক্রমণের ঘটনা ঘটলেও ফ্লোরিডাতে এটা বেশ বিরল। ১৯৬২ সালের পর থেকে এ পর্যন্ত মোট ৩৭ জন নিগলেরিয়া ফাওলেরি অ্যামিবায় আক্রান্ত হয়েছেন। এই বিপজ্জনক অ্যামিবার ব্যাপারে স্বাস্থ্য বিভাগ ফ্লোরিডার হিলসবরা কাউন্টির বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। তারা জনগণকে বলছে, জলের কল বা অন্য কোনো উত্স থেকে পানি যেন কোনো মতেই নাকে প্রবেশ না করে। এই অ্যামিবায় যারা আক্রান্ত হয় তাদের মধ্যে জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা এবং বমির উপসর্গ দেখা যায়। পাশাপাশি তাদের ঘাড় শক্ত হয়ে যায় এবং এক সপ্তাহ সময়ের মধ্যেই রোগী মারা যায়।