রাজশাহীর বাঘায় আমের ঝুড়ির মধ্যে ফেনসিডিল পাচার কালে ভুটভুডি চালকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার মনিগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার ইসলামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে শামিউল (৩০) একই এলাকার আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা (২৫) এবং পাবনার আটঘরিয়া ইউনিয়নের ভরতপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে রতন (২০)।
বাঘা থানা পুলিশের একটি সূত্র জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার সময় একটি ভুটভুডিযোগে উপজেলার মনিগ্রাম এলাকা থেকে চার ক্যারেট আম নিয়ে বাড়ি ফিরছিলেন উল্লেখিত আসামিরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মাসুদ ইকবাল সঙ্গীয় ফোসসহ তাদের আটক করে আমের ঝুড়ি তল্লাশি করে। এরপর ঐ ঝুড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃত তিন যুবক তাদের অপরাধ স্বীকার করেছে। ডাইভারের বিষয়টি তদন্ত চলছে।
