মনিরামপুরে করোনা জয়ী স্বাস্থ্য কর্মী সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৭:৩০

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী (এমপওটিইআই) সাধনা রানী মিত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গতকাল সোমবার দুপুরে উপজেলার কোনাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১ টায় তিনি মৃত্যু বরন করেন। তার বাড়ী মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামে।

উল্লেখ্য, সাধনা রানী মনিরামপুরে করোনা সন্দেহ ভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন কালে নিজেই করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। পরে সেখান থেকে সুস্থ হয়ে আবার নমুনা সংগ্রহ যুদ্ধে নেমে পড়েন। প্রশংসিত এই সম্মুখ যোদ্ধা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

ইত্তেফাক/এমআর