নিউজিল্যান্ড কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের একটা অংশকে দেশে প্রবেশে বাধা দিচ্ছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন দেশে নিউজিল্যান্ডের নাগরিক যারা থাকেন তারা সেসব দেশ থেকে নিউজিল্যান্ডে ঢোকার চেষ্টা করলে আজ মঙ্গলবার থেকে আরো তিন সপ্তাহের মধ্যে সেটা করতে পারবেন না।
এর কারণ হিসেবে দেশটির সরকার সীমিত কোয়ারেন্টিন সুবিধার কথা বলে। গত ৬৭ দিনে কমিউনিটি পর্যায়ে দেশটিতে কোনো নতুন রোগী ধরা পড়েনি।
কিন্তু ২২ জন রোগী বাইরে থেকে এসেছেন, তারা সবাই এমন কোনো দেশ থেকে নিউজিল্যান্ড আসছেন যেখানে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার লোক কোয়ারেন্টিনে আছেন। এবং আগেই টিকিট নিশ্চিত করা ৩ হাজার ৫০০ লোক এই সপ্তাহে ঢুকবেন। বিবিসি।
ইত্তেফাক/এসআর
