হোমনায় করোনায় নারীর মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৮:০৫

কুমিল্লার হোমনা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সালেহা বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সে উপজেলার ছোট ঘাড়মোড়া গ্রামের আবদুল মান্নানের স্ত্রী। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস ছালাম সিকদার জানান, সালেহা বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ২২ জুন তার জ্বর, সর্দি, কাশি হলে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কুমেক হাসপাতালে পাঠানো হয়। পরে ২৪ জুন তার রিপোর্ট পজিটিভ আসলে তাকে কুমেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এরপর আজ সেখানে তার মৃত্যু হয়। এটিই করোনায় আক্রান্ত হয়ে হোমনায় প্রথম মৃত্যু হয়। 

আরো পড়ুন: রাজশাহীতে একদিনে শনাক্ত ১০৪ জনের মধ্যে শহরের ৯৩ জন

এদিন দুপুরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় করোনা রোগীদের দাফন-কাফন কমিটি ছোট ঘাড়মোড়া বাগের শাহী জামে মসজিদে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করে।

ইত্তেফাক/এএএম